উয়েফা নেশনস লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে কসোভোর মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ডাবলিনে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশদের সামনে মার্চ মাসের প্লে-অফ নিশ্চিত করতে এবং ইউরো ২০২৮ বাছাইয়ের ড্রয়ের দ্বিতীয় পটে জায়গা পেতে হলে কসোভোর বিপক্ষে জয় পেতেই হবে হেইমির হালগ্রিমসনের দলকে তবে এই ম্যাচের আগে দলটির প্রস্তুতি কিছুটা ব্যাহত হয়েছে
ম্যাচটির আগে দলের শেষ অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি আইরিশ দলের ফার্স্ট-টিম কোচ প্যাডি ম্যাকার্থি ক্রিস্টাল প্যালেসের নতুন কোচ থমাস ফ্রাংকের অধীনে ক্লাবটির অনুশীলনে যোগ দিতে সাময়িকভাবে ক্যাম্প ছাড়তে হয়েছে তাকে যদিও ম্যাচটির আগে তিনি স্কোয়াডে ফিরে এসেছেন, তবুও এই অপ্রত্যাশিত অনুপস্থিতি কোচ হালগ্রিমসন ও ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) জন্য বাড়তি উদ্বেগের জন্ম দিয়েছে
চলতি নেশনস লিগ অভিযানে ১৫ পয়েন্টের মধ্যে মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করায় আইরিশ কোচ ও দলের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে ফল ভালো না হলে মাঠের বাইরের নানা বিষয়ও বড় হয়ে দেখা দেয় কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে হেইমির হালগ্রিমসন দলকে একটি নতুন মানসিকতায় গড়ে তোলার চেষ্টা করছেন তবে কসোভোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচের প্রাক্কালে এমন বিশৃঙ্খলা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে এসেছে
আজকের ম্যাচে যদি আয়ারল্যান্ড হেরে যায় এবং অন্য ম্যাচে ইসরায়েল জয় পায়, তবে আইরিশদের অবনমন প্লে-অফের শঙ্কায় পড়তে হবে তবে ঘরের মাঠে জয় তুলে নিতে পারলে এই কঠিন বছরটিকে সফলতার সঙ্গেই সমাপ্ত করতে পারবেন কোচ হালগ্রিমসন ডাবলিনের এই ম্যাচটি এখন আইরিশ ফুটবলের জন্য ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় উপলক্ষ
Application « Eye News BD »
commentaires 0