চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক | আই নিউজ বিডি

চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক

সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে বিপত্তি, ধর্ষণের অভিযোগে আটক প্যাথলজি কর্মী..
مشاركة على Eidok
চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক
الصورة: مجمّعة

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মী মো. মাহমুদুল হাসানকে (৩০) আটক করেছে পুলিশ। ঘটনার পর ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মাহমুদুল হাসানকে আটক করে সদর থানা পুলিশ। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত। তিনি ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে। এর আগে ওই নারী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকটি পরীক্ষা করানোর জন্য হাসপাতালে যান। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাঁকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগ থেকেও একই কথা জানানো হয়।

অভিযোগ অনুযায়ী, পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় প্যাথলজি বিভাগের কর্মী মাহমুদুল হাসান ওই নারীকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। একপর্যায়ে তাঁর কাছে প্রস্রাবের নমুনা চান। নমুনা নিয়ে গেলে তাঁকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলেন অভিযুক্ত।

ভুক্তভোগীর অভিযোগ, তিনি কক্ষে প্রবেশ করলে মাহমুদুল দরজা বন্ধ করে দেন। এরপর চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ ঘটনা কাউকে জানালে পরিণতি ভালো হবে না বলেও তাঁকে ভয় দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বাড়িতে ফিরে ওই নারী তাঁর স্বামীকে বিষয়টি জানান। স্বামী খোঁজখবর নিয়ে তাঁকে থানায় নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

এদিকে সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। পরবর্তীতে বিষয়টি জেনে আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা একজন রোগীর সঙ্গে এমন অভিযোগ ওঠায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীর নিরাপত্তা এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী جريمة সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 70 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট جريمة মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 43 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ جريمة ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 61 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান جريمة ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 70 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি جريمة চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 38 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা جريمة মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 93 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা جريمة কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 81 Views