কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান তার এবং তার স্ত্রী বুশরা বিবির দ্রুত ও জরুরি চিকিৎসার দাবি জানিয়েছেন আইনজীবী সালমান সফদারের মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে ৭৪ বছর বয়সী এই রাজনীতিবিদ আশঙ্কা প্রকাশ করেছেন যে, বর্তমান পরিস্থিতির কারণে তিনি হয়তো জীবিত আর ফিরতে পারবেন না ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রির মতো শতাধিক মামলা রয়েছে, যা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে তার দল
চিঠিতে ইমরান খান উল্লেখ করেছেন, চিকিৎসকরা তাকে সতর্ক করে জানিয়েছেন যে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন হেমারেজ) এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন এবং তার হৃদপিণ্ড ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া কারাগার কর্তৃপক্ষের অবহেলার কারণে তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে গেছে বলে পরিবার থেকে দাবি করা হয়েছে পাশাপাশি, স্ত্রী বুশরা বিবির চোখের জটিল স্বাস্থ্য সমস্যা এবং পর্যাপ্ত চিকিৎসার অভাব নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তিনি
কারাগারের পরিবেশ ও একাকীত্ব তার মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে বলে অভিযোগ করেছেন ইমরান খান তাকে দিনে প্রায় ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন কারাবাসে রাখা হচ্ছে, যেখানে পরিবার ও আইনজীবীদের সাথে সাক্ষাতের সুযোগ অত্যন্ত সীমিত এবং বই বা টেলিভিশন ব্যবহারের অনুমতি নেই বিচারব্যবস্থা থেকে
Application « Eye News BD »
commentaires 0