ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক শহীদ হাসান তেহরানি মোকাদ্দাম এবং আইআরজিসির সাবেক কমান্ডারদের মতে, দুই হাজার কিলোমিটারের সীমা কোনো কারিগরি দুর্বলতা ছিল না; বরং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবস্থান বিবেচনায় নিয়েই এই কৌশলগত সীমা নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে ইরানের অস্ত্রভান্ডারে দুই হাজার কিলোমিটার পাল্লার 'সেজিল' এবং দেড় হাজার কেজি ওজনের ভারী ওয়ারহেড বহনে সক্ষম 'খোররামশাহর-৪' বা 'খাইবার'-এর মতো আধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সম্প্রতি আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করে যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দেওয়ার নির্দেশ দেন। এর পরপরই আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি পাল্লার সীমাবদ্ধতা তুলে নেওয়ার কথা জানান। প্রকৌশলগত দিক থেকে ইরান ইতোমধ্যেই স্যাটেলাইট উৎক্ষেপণ যান তৈরিতে সাফল্য দেখিয়েছে, যা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তির প্রায় অনুরূপ। মার্কিন গোয়েন্দা সংস্থার মতেও, ইরান চাইলে তার মহাকাশ প্রযুক্তি কাজে লাগিয়ে ২০৩৫ সালের মধ্যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম।
“Eye News BD”应用
注释 0