দুই হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে… | আই নিউজ বিডি

দুই হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান?

দীর্ঘদিনের কৌশলগত নীতি পরিবর্তন করে ইরান কি এবার দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে হাঁটছে—সাম্প্রতিক সামরিক কর্মকর্তাদের বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে এই প্রশ্ন উঠেছ..
Eidok-এ শেয়ার
দুই হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান?
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক শহীদ হাসান তেহরানি মোকাদ্দাম এবং আইআরজিসির সাবেক কমান্ডারদের মতে, দুই হাজার কিলোমিটারের সীমা কোনো কারিগরি দুর্বলতা ছিল না; বরং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবস্থান বিবেচনায় নিয়েই এই কৌশলগত সীমা নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে ইরানের অস্ত্রভান্ডারে দুই হাজার কিলোমিটার পাল্লার 'সেজিল' এবং দেড় হাজার কেজি ওজনের ভারী ওয়ারহেড বহনে সক্ষম 'খোররামশাহর-৪' বা 'খাইবার'-এর মতো আধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সম্প্রতি আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করে যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দেওয়ার নির্দেশ দেন। এর পরপরই আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি পাল্লার সীমাবদ্ধতা তুলে নেওয়ার কথা জানান। প্রকৌশলগত দিক থেকে ইরান ইতোমধ্যেই স্যাটেলাইট উৎক্ষেপণ যান তৈরিতে সাফল্য দেখিয়েছে, যা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তির প্রায় অনুরূপ। মার্কিন গোয়েন্দা সংস্থার মতেও, ইরান চাইলে তার মহাকাশ প্রযুক্তি কাজে লাগিয়ে ২০৩৫ সালের মধ্যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মার্কিন ভূখণ্ডে ‘ডার্টি বম্ব’ হামলার ছক কষছে ইরান: গোয়েন্দা তথ্যে তোলপাড় ওয়াশিংটন আন্তর্জাতিক মার্কিন ভূখণ্ডে ‘ডার্টি বম্ব’ হামলার ছক কষছে ইরান: গোয়েন্দা তথ্যে তোলপাড় ওয়াশিংটন 33 ভিউ কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি আন্তর্জাতিক কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি 56 ভিউ যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ 73 ভিউ হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি আন্তর্জাতিক হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি 73 ভিউ চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল আন্তর্জাতিক চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 116 ভিউ লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ আন্তর্জাতিক লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 109 ভিউ চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল আন্তর্জাতিক চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 118 ভিউ