তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের

গ্রুপিং ও ব্যক্তিস্বার্থ পরিহার করে দলকে সুসংগঠিত করার আহ্বান কালিগঞ্জ বিএনপির সভায়..
اشتراک‌گذاری در Eidok
তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের
عکس: گردآوری‌شده

দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে বিএনপির ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলার ১২টি ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের সক্রিয় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী মো. আলাউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. আলাউদ্দিন বলেন, তৃণমূল পর্যায় থেকে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। এ জন্য নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা জরুরি। কোনো ধরনের বিভেদ, গ্রুপিং কিংবা ব্যক্তিস্বার্থ যেন দলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, রাজনৈতিক দমন-পীড়ন, গণতান্ত্রিক অধিকার হরণ এবং ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করার অভিযোগের বিরুদ্ধে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে হবে।

সভায় কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপির সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুশলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্ট ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল রানা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস ও সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান, রতনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ এবং তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আরশাদ আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, সাংগঠনিক শক্তি বাড়াতে হলে তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। পারস্পরিক মতপার্থক্য ভুলে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ سیاست শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 37 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন سیاست উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 30 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী سیاست বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 60 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ سیاست শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 76 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর سیاست গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান سیاست গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি سیاست আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views