মঙ্গলবার ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম জানান, লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে তিনি অভিভূত। তবে অত্যন্ত দুঃখজনকভাবে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, যাতে বেশ কয়েকজন আহত হন।
তিনি উল্লেখ করেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং তাঁরা নিজেরাই এই সহিংসতা প্রত্যক্ষ করেছেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শক্তিটি এখন বিদেশের মাটিতেও ভীতি প্রদর্শন ও সহিংসতার মাধ্যমে ভিন্নমত দমনের অপচেষ্টা চালাচ্ছে। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় ও মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0