শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরে গাজীপুর মহানগর ও কালিয়াকৈর এলাকায় আন্দোলন চালিয়ে আসছেন শ্রমিকেরা। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে বিক্ষোভ শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন তারা। একই সময়ে চান্দনা চৌরাস্তা এবং ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার সকালে নতুন করে আরও পাঁচটি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে; এর আগে গতকাল সোমবার ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকালের দিকে অবস্থান নেওয়া শ্রমিকদের কয়েকটি পয়েন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ছয়দানা কলম্বিয়া এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।
Application « Eye News BD »
commentaires 0