শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার | আই নিউজ বিডি

শেরপুরПрямой эфир

শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার

****
Поделиться в Eidok
শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার
Фото: из открытых источников

লাইভ আপডেট

০обновлений

    বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ নভেম্বর) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিজানুর রহমান (৩৫) ও মো. সম্রাট জিকু (৩২)।
    শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
    পুলিশ সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (নিরস্ত্র) মো. তোফাজ্জল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে শেরপুর পৌরসভার বারোদুয়ারী হাটখোলা থেকে মিজানুরকে গ্রেপ্তার করেন। তিনি মোসলেম উদ্দিনের ছেলে। এর কিছুক্ষণ পর দুপুর ১টার দিকে থানাধীন দ্বারকীপাড়া তিন মাথা মোড় থেকে সম্রাট জিকুকে গ্রেপ্তার করা হয়।
    থানার নথি অনুযায়ী, গত রোববার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ৩টায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার নম্বর ১৭ (জিআর ৩২৭)। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এর ৯ (৩), ১০, ১১ ও ১৩ ধারা এবং বিস্ফোরকদ্রব্য আইন, ১৯০৮–এর ৩, ৪ ও ৬ ধারা যুক্ত করা হয়েছে। মামলার বাদী গাড়ীদহ ইউনিয়ন যুবদলের নেতা আমির হামজা।
    মামলায় মোট ১০৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
    এজাহারে নাম আছে, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সানি (৪৮), বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু (৭২), শেরপুর-ধুনট আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান (৭০), শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সরোয়ার রহমান মিন্টু (৫২), শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ ইমরান (৩২), শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ (৫৫), বগুড়া জেলা প্যানেল চেয়ারম্যান ও শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুটু (৫০) । 
    অন্য আসামিরা হলেন, গোলাম হোসেন (৫০), কারিমুল ইসলাম (৩৮), আরিফুর রহমান শুভ (৩৫), গালিব (৩০), হুমায়ন কবির ড্যানি (৩০), ফেরদৌস জামান মুকুল (৪৫), আবদুল হান্নান সবুজ (৪৫), মোজাম্মেল হক (৬০), রুবেল মিয়া (৫০), শাহ আলম (৫০), মজনু শেখ (৩৫), আবদুল মান্নান আকন্দ (৪২), আবু তালেব আকন্দ (৬২), আলম হোসেন (৩৮), বকুল (৪৫), মোকাব্বর হোসেন মোকা (৪১), আবদুল কাদের ডিসি বাবলু (৫৫), জীম (২৫), রাব্বি (৩০), নাঈম (২৮), কল্লোল (৪৪), শাহীনুর রহমান জীম (৩৩), মাসুদ রানা লিটন (৩৩), নাজমুল হোসেন (৩০), শহিদুল ইসলাম (৪২), আশাদুল ইসলাম (৪৫), মোস্তাফিজার রহমান (৩৮), সনেট (২৮), শামীম কামাল (৩৮), শাহাদত হোসেন (৩৩), মওলা বক্স (৫৫), আবু সায়েম (৪৫), গোলাম শাহীন (৩৮), সাজেদুর রহমান সাজু (৩২), আবুল কালাম আজাদ (৪৫), বিজয় (৩৬), আলম (৪৫) ও সোহেল (৩৬)।

    Комментарии 0

    Комментариев нет

    Статьи по Теме

    মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Преступление মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 98 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার Преступление রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 38 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ Преступление ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 49 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ Преступление কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 55 Views তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার Преступление তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার 58 Views নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন Преступление নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন 27 Views সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Преступление সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 57 Views