ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের… | আই নিউজ বিডি

ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

১০ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা, পুরস্কার পেলেন কালিগঞ্জের খুদে ক্রীড়াবিদরা
اشتراک‌گذاری در Eidok
ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ
عکس: گردآوری‌شده

‘ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬, সিজন-২-এর ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের বাছাইকৃত ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, সাঁতার ও দাবাসহ মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস পরিচালনা কমিটির সদস্যসচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ সরকার, উপজেলা বিএনপির সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, নলতা ইউনিয়ন জামায়াতের নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম, ক্রীড়া কমিটির সদস্য সহকারী শিক্ষক শরিফুল ইসলাম ও সহকারী শিক্ষক মোস্তাহিদ হোসেন লিটনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন ও সাংবাদিকেরা।

প্রতিযোগিতায় ফুটবলে নলতা ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং ধলবাড়িয়া ইউনিয়ন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। বালিকা বিভাগে তারালি ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং নলতা ইউনিয়ন রানার্সআপ হয়। এ ছাড়া বয়সভিত্তিক অন্যান্য ইভেন্টে বিজয়ী ও কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এসব তরুণ ক্রীড়াবিদ আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনবে। তাদের প্রতিভা বিকাশে নিয়মিত ক্রীড়াচর্চা ও উপযুক্ত সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক اخبار منطقه সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক 7 Views সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই اخبار منطقه সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই 15 Views সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের اخبار منطقه সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের 37 Views নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের اخبار منطقه নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের 12 Views স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড اخبار منطقه স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড 26 Views শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ اخبار منطقه শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 41 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ اخبار منطقه কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 45 Views