সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসের সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সর্বস্তরের জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন ও পুষ্পস্তবক অর্পণকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করতে স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথগুলোতে পর্যাপ্ত সিসিটিভি এবং আইপি ক্যামেরা স্থাপন করা হবে, যা সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশি, সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা, ঢাকা-সাভার মহাসড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Appen „Eye News BD“
Kommentarer 0