মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ | আই নিউজ বিডি

মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২

****
分享到 Eidok
মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২
图片:来源收集

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগান এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুরমা চা-বাগান এলাকার মৃত রাজকুমারের মেয়ে জানকী ভর (৩০) এবং গোয়াছনগর গ্রামের মৃত জারু মিয়ার ছেলে শাহেদ মিয়া (৩০)।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে এসআরবি-৯, সিলেটের সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুরমা চা-বাগানের জানকী ভরের বসতঘরে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি কালো পলিথিনে রাখা ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এসব সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানান।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে. এম. শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের লক্ষ্যে তাদের ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

注释 0

没有找到评论

相关文章

খুলনায় অপরাধ দমনে এআই প্রযুক্তি: দেড় বছরের ৮০ হত্যাকাণ্ডের বিপরীতে নতুন নিরাপত্তা বলয় (Simplified): 犯罪 খুলনায় অপরাধ দমনে এআই প্রযুক্তি: দেড় বছরের ৮০ হত্যাকাণ্ডের বিপরীতে নতুন নিরাপত্তা বলয় 15 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার (Simplified): 犯罪 রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 32 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ (Simplified): 犯罪 ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 48 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ (Simplified): 犯罪 কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 55 Views তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার (Simplified): 犯罪 তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার 58 Views নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন (Simplified): 犯罪 নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন 27 Views সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? (Simplified): 犯罪 সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 57 Views