দৈনিক ইত্তেফাকের সূত্রে জানা যায়, সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী বলেন, জনগণ কর্তৃক বিতাড়িত হওয়ার পরও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শিক্ষা হয়নি। তারা সহিংস পথ বেছে নিয়ে রাজনীতিতে ফেরার অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গোপালগঞ্জের বাইরে তাদের কোনো তৎপরতা নেই এবং শেখ হাসিনার রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সুযোগ অবশিষ্ট নেই।
বৈঠকে অনলাইন সংবাদমাধ্যম খাতের উন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে অনলাইন এডিটরস ফোরামের নেতারা মন্ত্রীর কাছে চার দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—অনিবন্ধিত ও অনুমোদনহীন নিউজ পোর্টাল বন্ধ রাখা, নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর জন্য সরকারি বিজ্ঞাপনের প্রজ্ঞাপন নিশ্চিত করা, অনলাইন পোর্টালের নবায়ন ফি মওকুফ করা এবং কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের প্রশাসনিক জটিলতা সহজীকরণ।
برنامه «Eye News BD»
نظرات 0