প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের ঘোষণা নির্বাচন… | আই নিউজ বিডি

প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের ঘোষণা নির্বাচন কমিশনের

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে দেশের ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশ..
分享到 Eidok
প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের ঘোষণা নির্বাচন কমিশনের
图片:来源收集

সোমবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র উৎপাদন ও বিতরণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, সার্বিকভাবে পাঁচ ধাপে ইউপি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। প্রথম ধাপে ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সানাউল্লাহ আরও জানান, প্রথম ধাপের ভোটগ্রহণের নির্দিষ্ট সময়ের অন্তত ৫০ দিন পূর্বে নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সেই লক্ষ্য সামনে রেখেই নির্বাচন কমিশন যাবতীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। এছাড়া, নির্বাচন প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে আগামী ১০ ডিসেম্বরের আগেই সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

注释 0

没有找到评论