চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল | আই নিউজ বিডি

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে বিশ্বজুড়ে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় চীনের বিরুদ্ধে নজিরবিহীন গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছেন পশ্চিমা কর্মকর্তারা। মার্কিন প্রযুক্তি প্..
Condividi su Eidok
চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল
Foto: archivio

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা বাড়াতে চীন সরকার বিভিন্ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের কাজে লাগিয়ে বিশ্বব্যাপী ব্যাপক তথ্য সংগ্রহের অভিযান চালাচ্ছে। ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার হিসাব অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা ও নিরাপত্তা কার্যক্রমে প্রায় ছয় লাখ মানুষ যুক্ত রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সংস্থাগুলোর তুলনায় অনেক বেশি। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, ব্যবসায়িক সম্পর্ক স্থাপন, প্রেমের ফাঁদ, বড় পরিসরে সাইবার হ্যাকিং, কৌশলগত প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং স্পর্শকাতর একাডেমিক গবেষণায় অর্থায়নের মতো নানা কৌশলে এআই ও চিপ প্রযুক্তির গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে বেইজিং।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা গোয়েন্দাদের সম্পর্ক স্থাপনের অভিযোগ সামনে আসায় এই উদ্বেগ নতুন মাত্রা পেয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও; সপ্তাহ শেষে এনভিডিয়ার শেয়ারের দাম ১৩ শতাংশ কমে গেছে এবং অন্যান্য চিপ নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারেও দরপতন দেখা দিয়েছে।

এদিকে, এই কেলেঙ্কারিকে কেন্দ্র করে ওয়াশিংটনে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। মার্কিন আইনপ্রণেতারা চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রিতে আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি তুলেছেন। পাশাপাশি হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার নীতিনির্ধারণী পরিবর্তনের পাশাপাশি কংগ্রেসের সম্ভাব্য তদন্ত মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি Internazionale কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি 50 Views যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ Internazionale যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ 72 Views হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি Internazionale হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি 72 Views লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ Internazionale লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 103 Views চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল Internazionale চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 111 Views আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  Internazionale আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  96 Views সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ Internazionale সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 120 Views