নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী… | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে সংগঠনটির নেতাদের অভিযোগ।..
Eidok-এ শেয়ার
নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

দেশে চলমান নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংগঠনটির নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি আদালত চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সমিতির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রফিক সরকার, সমিতির সাধারণ সম্পাদক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবীর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মন্টু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলালসহ স্থানীয় আইনজীবী নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের আগস্টে দেশের মানুষ যেভাবে তাদের বিতাড়িত করেছে, তা তারা ভুলে গেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পুনরায় দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে বলে অভিযোগ করে বক্তারা হুঁশিয়ারি দেন, আইনজীবীরা চুপচাপ বসে থাকবেন না। যেকোনো নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থেকে কঠোর জবাব দেওয়ার জন্য সারা দেশের আইনজীবীরা প্রস্তুত রয়েছেন বলে তারা উল্লেখ করেন।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Ley-Corte আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 53 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Ley-Corte খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 55 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Ley-Corte শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 22 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের Ley-Corte ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 68 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Ley-Corte প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 45 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Ley-Corte ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 72 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি Ley-Corte তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 65 Views