ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৫ প্লাটুন বর্ডার গার্..
اشتراک‌گذاری در Eidok
ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
عکس: گردآوری‌شده

রোববার বিজিবির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্পাঞ্চলে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। মোতায়েনকৃত ৩৫ প্লাটুন সদস্যের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় সর্বোচ্চ ১৮ প্লাটুন, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ ক্ষেত্রে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে মাঠে রয়েছেন।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

জনগণের সমস্যা শুনতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস National জনগণের সমস্যা শুনতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস 13 Views জুলাইকে অস্বীকার করে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না: আন্দালিব রহমান পার্থ National জুলাইকে অস্বীকার করে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না: আন্দালিব রহমান পার্থ 38 Views প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের ঘোষণা নির্বাচন কমিশনের National প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের ঘোষণা নির্বাচন কমিশনের 31 Views প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন National প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন 35 Views আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন National আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন 43 Views অভিনব কায়দায় সোনা পাচার: ১ কেজি সোনা ও স্বর্ণসদৃশ বস্তসহ বিমানবন্দরে আটক ১ National অভিনব কায়দায় সোনা পাচার: ১ কেজি সোনা ও স্বর্ণসদৃশ বস্তসহ বিমানবন্দরে আটক ১ 79 Views গোপালগঞ্জ ও ফেনী জেলায় পুলিশ সুপার পদে রদবদল National গোপালগঞ্জ ও ফেনী জেলায় পুলিশ সুপার পদে রদবদল 67 Views