এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’… | আই নিউজ বিডি

এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠোফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা এবং ‘জান বাজি রেখে মাঠে নামার’ পরিকল্পনার ..
Eidok-এ শেয়ার
এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি
ছবি: সংগৃহীত

রোববার বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের নেপথ্যের কারণ তুলে ধরেন। ডিআইজির ভাষ্যমতে, জব্দকৃত মুঠোফোনের ফরেনসিক পরীক্ষায় দুটি বড় বার্তার তথ্য মিলেছে, যা মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে। এর একটি হলো ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা এবং অন্যটি হলো ডিসেম্বরে জীবন বাজি রেখে সবার মাঠে নামার পরিকল্পনা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্রাথমিক তথ্যের ভিত্তিতে এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ ও তাঁর দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পরীক্ষায় অভিযোগের সত্যতা মেলায় শনিবার (১৪ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের এএসপি আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এর পরপরই হালিশহর এলাকার জেলা পুলিশ লাইন্স অফিসার্স মেস থেকে ২৮তম বিসিএসের এই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

ডিআইজি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত দলের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচার ও যোগাযোগের অভিযোগে তাঁর বিরুদ্ধে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পুলিশের অন্য কোনো সদস্য জড়িত কি না, তা নিয়মিত ও বিভাগীয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Khác ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 65 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Khác ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 60 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Khác লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 41 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Khác হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 52 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Khác হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 41 Views দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ Khác দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 51 Views জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Khác জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 60 Views