বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন | আই নিউজ বিডি

বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

মার্কিন ফেডারেল সংস্থাগুলোর গৃহীত নীতি বা বিধিমালা সারাদেশে একযোগে বাতিল করার ক্ষেত্রে বিচারকদের দীর্ঘদিনের আইনি ক্ষমতা আরও সংকুচিত করতে দেশটির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা..
Del på Eidok
বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন
Foto: arkiv

গত বছর দেশব্যাপী সর্বজনীন নিষেধাজ্ঞা (ইউনিভার্সাল ইনজাংশন) জারির বিষয়ে বিচারকদের ক্ষমতা সীমিত করতে সফল হওয়ার পর, এবার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্টের (এপিএ) অধীনে কোনো সরকারি সংস্থার বিধিমালা পুরোপুরি বাতিল করার বিচারিক ক্ষমতাকেও চ্যালেঞ্জ জানাল ট্রাম্প প্রশাসন। টেক্সাসের কিছু চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংস্থার দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে গত আগস্টে এক আপিল আদালত স্বাস্থ্য খাতের একটি বিধিমালার কিছু অংশ সারাদেশে বাতিল ঘোষণা করলে এই নতুন আপিলের সূত্রপাত হয়।

২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে অভিবাসন, গণ-বহিষ্কার ও ট্রান্সজেন্ডার অধিকারসহ নানা বিষয়ে ট্রাম্পের নেওয়া কঠোর নীতিগুলো বারবার আদালতের বাধার মুখে পড়ছে। সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিলে নির্বাহী বিভাগ আইনি জটিলতা ছাড়াই নিজেদের নীতি বাস্তবায়নের অবাধ স্বাধীনতা পাবে।

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইন বিশেষজ্ঞ আদিত্য বামজাইয়ের মতে, ট্রাম্প প্রশাসন এই মামলায় জয়ী হলে আদালত কোনো বিধিমালাকে বেআইনি ঘোষণা করার পরও আইনি লড়াই চলাকালীন বছরের পর বছর তা বাদীদের বাইরে অন্য সবার ওপর কার্যকর রাখতে পারবে সরকার। অন্যদিকে, টেক্সাস ও ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্য এবং আইন বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার রুখতে বিচারকদের হাতে এই ক্ষমতা থাকা অত্যন্ত জরুরি। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট আপিলটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে সিদ্ধান্ত নেবে

Kommentarer 0

Ingen kommentarer fundet