কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা… | আই নিউজ বিডি

কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা

আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সংবর্ধনা শেষে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত ব্যক্তিদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়। পার¯পরিক শুভেচ্ছা, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠানের..
Eidok-এ শেয়ার
কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং মিলনমেলা
ছবি: সংগৃহীত

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 

গৌরবের ৪ বছর পেরিয়ে ৫ বছরে পদার্পণ করেছে চাঁদপুরের কচুয়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক শিকড় সংবাদ’। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলার কলাকোপা ভূঁইয়া প্রজেক্টে (এশা-প্রিতুল ইকো পার্কে) পত্রিকাটির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও কচুয়ার কৃতি সন্তান প্রফেসর ড. এম আতিকুর রহমান। 

‘সাপ্তাহিক শিকড় সংবাদ’ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী শাখাওয়াত হোসেন আজাদের সভাপতিত্বে এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর সার্বিক আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ মাহফুজুর রহমান ভূঁইয়া, উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মিজান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুজ্জামান খান কাজল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম,সাবেক সভাপতি খোরশেদ আলম সিকদার,  পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কৃষিবিদ আবুল কালাম আজাদ, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. জসীম উদ্দীন মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও প্রথম শ্রেণির ঠিকাদার মো. ইউনুস বিএসসি, রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বটুকৃষ্ণ বসু,  বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, ব্যারিস্টার মোশাররফ হোসেন রুবেল, পল্লী স্বাস্থ্য সেবা দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এইচ এম খোরশেদ আলম চৌধুরী, 
বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলাম মিন্টু পাটোয়ারী, সাচার 
ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবু, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মোশারফ  সরকার, নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন মজুমদার, সাচার ইউনিয়ন জামেয়াত ইসলাম মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনির হোসেন হেলালী, সাংবাদিক গাজী আব্দুল্লাহ, এনটিভির প্রতিনিধি জাবেদ হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম আতিকুর রহমান বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম শুধু সংবাদ প্রকাশই করে না, বরং সমাজের সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা তুলে ধরে উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

‘সাপ্তাহিক শিকড় সংবাদ’ চার বছর ধরে কচুয়ার মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও স্থানীয় নানা বিষয় তুলে ধরে যে পথচলা অব্যাহত রেখেছে, তা প্রশংসনীয়। সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি আগামী দিনেও মানুষের আস্থা অর্জন করবে বলে আমি আশাবাদী। পাশাপাশি সমাজের গুণীজনদের সম্মাননা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা গুণীজন, ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। এছাড়া, সমাজসেবা, চিকিৎসা, শিক্ষা, সংস্কৃতি, মরনোত্তর ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গুণী ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।
 
 আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সংবর্ধনা শেষে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত ব্যক্তিদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়। পার¯পরিক শুভেচ্ছা, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠানের পরি-সমাপ্তি ঘটে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি Международный হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি 18 Views চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল Международный চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 84 Views লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ Международный লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 77 Views চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল Международный চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 76 Views আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  Международный আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  67 Views সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ Международный সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 98 Views বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন Международный বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন 81 Views