ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে চাঞ্চল্যকর দুই বিচারক হত্যা মামলার ২১ বছর পূর্ণ হয়েছে আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত বিচারক শহীদ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাড়েকে গভীর শ্রদ্ধা ও শোকে স্মরণ করেছেন ..
Eidok-এ শেয়ার
ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

​ঝালকাঠিতে চাঞ্চল্যকর দুই বিচারক হত্যা মামলার ২১ বছর পূর্ণ হয়েছে আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত বিচারক শহীদ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাড়েকে গভীর শ্রদ্ধা ও শোকে স্মরণ করেছেন বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী সমাজের প্রতিনিধিরা। এ উপলক্ষে শোকযাত্রা, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা, আলোচনা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

​২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্যরা। ভয়াবহ ওই হামলায় ঘটনাস্থলেই নিহত হন বিচারক সোহেল আহম্মেদ। গুরুতর আহত অপর বিচারক জগন্নাথ পাড়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দেশের বিচার বিভাগকে নাড়িয়ে দেওয়া এই হত্যাকাণ্ড আজও ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায় হয়ে আছে।

​হত্যাকাণ্ডের ২১ বছর পূর্তি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮টায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি শহীদ দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

​শোকযাত্রা ও স্মরণানুষ্ঠানে অংশ নেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ বিচার বিভাগের কর্মকর্তা, আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

​পরে আদালত চত্বরে অবস্থিত শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ দুই বিচারকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

​এদিকে, বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালে আদালত সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে ২০০৭ সালে ছয় আসামি এবং ২০১৬ সালে অপর আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
​দুই বিচারকের আত্মত্যাগের ২১ বছর পেরিয়ে গেলেও তাঁদের স্মৃতি আজও অমলিন। বিচার বিভাগের মর্যাদা, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয়ে প্রতিবছর এ দিনটি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম قانون-دادگاه আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 42 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন قانون-دادگاه খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 49 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর قانون-دادگاه শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 21 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের قانون-دادگاه ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 65 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ قانون-دادگاه প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 45 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি قانون-دادگاه তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 54 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট قانون-دادگاه বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 65 Views