তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের… | আই নিউজ বিডি

তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি

ঝালকাঠির কাঁঠালিয়া থানার আলোচিত অফিসার ইনচার্জ (ওসি) আবু নাসের রায়হানকে অবশেষে থানা থেকে বদলি করা হয়েছে। তার এই বদলির খবরে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন মহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।..
Eidok-এ শেয়ার
তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি
ছবি: সংগৃহীত

 

​মোঃ ইমরান মুন্সি,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

​ঝালকাঠির কাঁঠালিয়া থানার আলোচিত অফিসার ইনচার্জ (ওসি) আবু নাসের রায়হানকে অবশেষে থানা থেকে বদলি করা হয়েছে। তার এই বদলির খবরে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন মহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

​এর আগে কিছুদিন ধরেই তার বদলির গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রজ্ঞাপন জারির আগেই স্থানীয়ভাবে তাকে রাখার দাবিতে দলীয় স্লোগানযুক্ত ব্যানারে সাধারণ জনগণ ও দলীয় লোকজনের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সরকারি চাকরির নিয়মিত বদলি আদেশ ঠেকাতে এমন মানববন্ধনের আয়োজন স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্নের জন্ম দেয়। তবে শেষ রক্ষা হয়নি, মানববন্ধন করিয়েও কাঁঠালিয়া থানায় নিজের অবস্থান ধরে রাখতে পারেননি ওসি আবু নাসের রায়হান।

​স্থানীয় গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের অভিযোগ, ওসি আবু নাসের রায়হানের কার্যকালে কাঁঠালিয়া থানায় সর্বোচ্চ হয়রানিমূলক মামলা রেকর্ড হয়েছে, যার প্রধান শিকার হয়েছেন পেশাদার সাংবাদিকরা।

​জানা গেছে, এর আগে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা-র স্টাফ রিপোর্টার রাজীব তালুকদারকে আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এছাড়া জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ-এর স্টাফ রিপোর্টার ইমরান মুন্সির একটি অনুসন্ধানী প্রতিবেদন বন্ধ করতে ক্ষমতাসীন মহলের কথায় তাকে থানায় ডেকে পাঠানো হয়। ওই সময় তাদের অনেক ক্ষমতা রয়েছে বলে অবহিত করে প্রতিবেদনটি না করার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে এ বিষয়ে প্রাতিষ্ঠানিক তথ্য সংগ্রহ করতে গেলে কোনো প্রকার তদন্ত ছাড়াই সরাসরি মামলা নেওয়ার হুমকি দেন ওসি। সে সময় বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছিল।

এদিকে, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক মহোদয় সরাসরি ওসির সঙ্গে ফোনে কথা বললে, ওসি তখনো তদন্ত ছাড়াই মামলা নেওয়ার কথা বলেন। এই কথোপকথনের বিষয়টি ভিডিও প্রতিবেদন আকারে স্বাধীন সংবাদ কর্তৃপক্ষ প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ভাইরাল হয়। মূলত এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরই টনক নড়ে সংশ্লিষ্ট মহলের এবং এর পরপরই কোনো প্রাতিষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের আগেই তড়িঘড়ি করে ওসির অনুসারীদের মাধ্যমে মানববন্ধনের আয়োজন করান ওসি আবু নাসের রায়হান। শেষ পর্যন্ত নানা আলোচনা ও সমালোচনার মুখে তাকে থানা থেকে বদলি করা হলো।

​ওসি আবু নাসের রায়হানের বদলির পর কাঁঠালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মেহেদী হাসানের দায়িত্ব গ্রহণের খবরে তাকে অগ্রিম শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকরা। নতুন ওসির দায়িত্ব গ্রহণের মাধ্যমে এলাকায় পেশাদার পুলিশিং ও জনগণের আস্থা পুনরায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Hukuk-Duruşma আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 42 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Hukuk-Duruşma খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 49 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Hukuk-Duruşma শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 21 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের Hukuk-Duruşma ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 65 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Hukuk-Duruşma প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 45 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Hukuk-Duruşma ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 52 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট Hukuk-Duruşma বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 65 Views