ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার | আই নিউজ বিডি

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:
I-share sa Eidok
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার
Larawan: kuha mula sa arkibo

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বরকত উল্লাহ লিমন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, ওই ফোনে অনলাইন জুয়া খেলার একাধিক আইডির সন্ধান পাওয়া গেছে। লিমন এলাকায় কথিত ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত।

শুক্রবার দিবাগত (১৩ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার বড়হিত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত বরকত উল্লাহ লিমন উপজেলার বড়হিত ইউনিয়নের বৃ-পাচাশি গ্রামের মৃত তালেব হোসেন ছেলে।

ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নির্দেশনায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমনের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে বড়হিত এলাকায় অভিযান চালিয়ে লিমনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গত ১৪ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১৩ এবং জিআর নম্বর ১৮৩।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 20 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 39 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views