ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার | আই নিউজ বিডি

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:
Eidok-এ শেয়ার
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বরকত উল্লাহ লিমন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, ওই ফোনে অনলাইন জুয়া খেলার একাধিক আইডির সন্ধান পাওয়া গেছে। লিমন এলাকায় কথিত ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত।

শুক্রবার দিবাগত (১৩ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার বড়হিত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত বরকত উল্লাহ লিমন উপজেলার বড়হিত ইউনিয়নের বৃ-পাচাশি গ্রামের মৃত তালেব হোসেন ছেলে।

ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নির্দেশনায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমনের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে বড়হিত এলাকায় অভিযান চালিয়ে লিমনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গত ১৪ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১৩ এবং জিআর নম্বর ১৮৩।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 17 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 23 ভিউ সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী জেলার খবর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 35 ভিউ মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 ভিউ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত জেলার খবর কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 ভিউ ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ জেলার খবর ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 ভিউ মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা জেলার খবর মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 17 ভিউ