শিশুর কাশি কমানোর কার্যকর ৫ ঘরোয়া উপায় | আই নিউজ বিডি

শিশুর কাশি কমানোর কার্যকর ৫ ঘরোয়া উপায়

বিদেশি কোনো আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের ভূখণ্ডে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করার কোনো আইনগত সুযোগ নেই বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। সংযুক্ত আরব আমিরাতে অর্থ আত্মসাতের মামলায় দণ্ডি..
Eidok-এ শেয়ার
শিশুর কাশি কমানোর কার্যকর ৫ ঘরোয়া উপায়
ছবি: সংগৃহীত

‘জেরাব এলএলসি বনাম রাষ্ট্র এবং অন্যান্য’ শিরোনামের একটি রিট মামলায় বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন, যা সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আদেশে আদালত উল্লেখ করেন, কোনো ব্যক্তিকে গ্রেফতার বা বিদেশি রাষ্ট্রে প্রত্যর্পণের মতো ক্ষমতা প্রয়োগের জন্য দেশীয় আইনগত কর্তৃত্ব ও নির্ধারিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা আবশ্যক। বিদেশি আদালতের পরোয়ানার ভিত্তিতে দেশীয় কর্তৃপক্ষের ওপর তা কার্যকরের কোনো বাধ্যবাধকতা তৈরি হয় না।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালে দুবাইয়ের একটি আদালত অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আল ফয়জুল আলমকে এক বছরের কারাদণ্ড, ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম (প্রায় ৯ কোটি ৪৩ লাখ ১৪ হাজার টাকা) জরিমানা এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে অপহরণের অভিযোগে ফয়জুল বাংলাদেশে গ্রেফতার হলে বাদী কোম্পানি ‘জেরাব এলএলসি’ ২০২৫ সালের সেপ্টেম্বরে তাঁকে আমিরাতে প্রত্যর্পণের জন্য সরাসরি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে এবং সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করে।

শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানান, এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক অনুরোধ আসেনি। উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট জানান, কেবল একটি বেসরকারি কোম্পানির ব্যক্তিগত আবেদনের পরিপ্রেক্ষিতে বিদেশি পরোয়ানা কার্যকর করার সাংবিধানিক বা আইনগত বাধ্যবাধকতা না থাকায় এ বিষয়ে রিট আদেশের কোনো সুযোগ নেই।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ছাদ বাগান দেখতে গিয়ে আটকে পড়ল ইবির শিক্ষার্থী যুগল, প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপ লাইফস্টাইল ছাদ বাগান দেখতে গিয়ে আটকে পড়ল ইবির শিক্ষার্থী যুগল, প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপ 4,887 ভিউ আগামীকাল বিকাল ৫ টায় হিরো আলমের জানাজা! লাইফস্টাইল আগামীকাল বিকাল ৫ টায় হিরো আলমের জানাজা! 4,675 ভিউ সাভারে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, হামলা ও হুমকি – থানায় অভিযোগ লাইফস্টাইল সাভারে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, হামলা ও হুমকি – থানায় অভিযোগ 4,629 ভিউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল: জাহাঙ্গীরের স্থলে আসছেন ড. খলিলুর, পুলিশেও ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত লাইফস্টাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল: জাহাঙ্গীরের স্থলে আসছেন ড. খলিলুর, পুলিশেও ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত 3,823 ভিউ ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ দেশে আসছে, বেনাপোলে নিরাপত্তা জোরদার লাইফস্টাইল ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ দেশে আসছে, বেনাপোলে নিরাপত্তা জোরদার 3,610 ভিউ জয় হোক মানবতার ! লাইফস্টাইল জয় হোক মানবতার ! 3,531 ভিউ সলঙ্গায় ৬৫ বছর ধরে  তথ্য গোপন করে মসজিদের ৯ বিঘা জমি দখলে রাখা ও ফসলাদী আত্মসাৎ এর  অভিযোগ লাইফস্টাইল সলঙ্গায় ৬৫ বছর ধরে  তথ্য গোপন করে মসজিদের ৯ বিঘা জমি দখলে রাখা ও ফসলাদী আত্মসাৎ এর  অভিযোগ 3,379 ভিউ