বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ… | আই নিউজ বিডি

বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট

বিদেশি কোনো আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের ভূখণ্ডে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করার কোনো আইনগত সুযোগ নেই বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। সংযুক্ত আরব আমিরাতে অর্থ আত্মসাতের মামলায় দণ্ডি..
Eidok-এ শেয়ার
বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

জেরাব এলএলসি বনাম রাষ্ট্র এবং অন্যান্য’ শিরোনামের একটি রিট মামলায় বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন, যা সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আদেশে আদালত উল্লেখ করেন, কোনো ব্যক্তিকে গ্রেফতার বা বিদেশি রাষ্ট্রে প্রত্যর্পণের মতো ক্ষমতা প্রয়োগের জন্য দেশীয় আইনগত কর্তৃত্ব ও নির্ধারিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা আবশ্যক। বিদেশি আদালতের পরোয়ানার ভিত্তিতে দেশীয় কর্তৃপক্ষের ওপর তা কার্যকরের কোনো বাধ্যবাধকতা তৈরি হয় না।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালে দুবাইয়ের একটি আদালত অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আল ফয়জুল আলমকে এক বছরের কারাদণ্ড, ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম (প্রায় ৯ কোটি ৪৩ লাখ ১৪ হাজার টাকা) জরিমানা এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে অপহরণের অভিযোগে ফয়জুল বাংলাদেশে গ্রেফতার হলে বাদী কোম্পানি ‘জেরাব এলএলসি’ ২০২৫ সালের সেপ্টেম্বরে তাঁকে আমিরাতে প্রত্যর্পণের জন্য সরাসরি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে এবং সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করে।

শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানান, এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক অনুরোধ আসেনি। উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট জানান, কেবল একটি বেসরকারি কোম্পানির ব্যক্তিগত আবেদনের পরিপ্রেক্ষিতে বিদেশি পরোয়ানা কার্যকর করার সাংবিধানিক বা আইনগত বাধ্যবাধকতা না থাকায় এ বিষয়ে রিট আদেশের কোনো সুযোগ নেই।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় আইন-আদালত এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 ভিউ কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আইন-আদালত কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 56 ভিউ দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ আইন-আদালত দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 80 ভিউ দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি আইন-আদালত দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 84 ভিউ আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে আইন-আদালত আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে 74 ভিউ সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা আইন-আদালত সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা 58 ভিউ মানবিক সহায়তায় সাতক্ষীরা জেলা প্রশাসন, অসহায়দের হাতে তুলে দিল রিকশা-ভ্যান ও খাদ্যসামগ্রী আইন-আদালত মানবিক সহায়তায় সাতক্ষীরা জেলা প্রশাসন, অসহায়দের হাতে তুলে দিল রিকশা-ভ্যান ও খাদ্যসামগ্রী 77 ভিউ