প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে পল্লী বিদ্যুৎ এলাকা ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে পল্লী বিদ্যুৎ এলাকা ও এর আশপাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন, যার ফলে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও জেলা পুলিশ একযোগে কাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0