শনিবার (১৪ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে টানা পঞ্চমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর এই ঘোষণা দেওয়া হয়, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ বিভিন্ন গ্রেডের স্বর্ণের দাম নিম্নরূপ:
-
২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।
-
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) টানা চতুর্থ দফায় ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে স্বর্ণের দাম দফায় দফায় কমানো হলেও দেশের বাজারে রুপার দাম সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0