পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়ে হাজিরা দেন। তবে কিছুক্ষণ পরই তাঁরা কারখানা থেকে বেরিয়ে আসেন। কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এর পরপরই নিহত হওয়ার গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কিছু শ্রমিক গুজব ছড়িয়ে আন্দোলন করলেও তাঁদের মূল ইস্যু হলো বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকরা রাস্তায় নামায় প্রায় আড়াই ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0