শুক্রবার সন্ধ্যায় লন্ডনে পৌঁছানোর পর নাহিদ ইসলাম ও তাঁর সফরসঙ্গী দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে গত সোমবার পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক এই সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।
কর্মসূচি অনুযায়ী, যুক্তরাজ্য সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
এছাড়া, সফরের অংশ হিসেবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দেবেন নাহিদ ইসলাম, যেখানে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায় তুলে ধরবেন। ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়কে গুরুত্ব দিয়ে আগামী ১৬ নভেম্বর প্রবাসীদের উদ্যোগে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comments 0