ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, চিকিৎসায় ব্যয়… | আই নিউজ বিডি

ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, চিকিৎসায় ব্যয় সবচেয়ে কম

ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ, যেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখের বেশি। তবে রোগীর পেছনে বার্ষিক চিকিৎসা ব্যয়ের দিক থেকে বাংলাদেশ বিশ্বের সর্বনিম..
I-share sa Eidok
ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, চিকিৎসায় ব্যয় সবচেয়ে কম
Larawan: kuha mula sa arkibo

আজ শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। দিবসটি উপলক্ষে শুক্রবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান জানান, দেশের প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলেও অর্ধেকের বেশি রোগীই জানেন না যে তাঁদের এই রোগ রয়েছে।

আইডিএফের (২০২৫) প্রতিবেদন অনুযায়ী, ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিস রোগীর সংখ্যায় বাংলাদেশের ওপরে রয়েছে চীন (১৪ কোটি ৮০ লাখ), ভারত (৮ কোটি ৯৮ লাখ), যুক্তরাষ্ট্র (৩ কোটি ৮৫ লাখ), পাকিস্তান (৩ কোটি ৪৫ লাখ), ইন্দোনেশিয়া (২ কোটি ৪ লাখ) ও ব্রাজিল (১ কোটি ৬৬ লাখ)।

প্রতিবেদনে আরও উঠে এসেছে, বিশ্বে ডায়াবেটিস রোগীর পেছনে সবচেয়ে কম ব্যয় করা দেশগুলোর শীর্ষে বাংলাদেশ। দেশে একজন রোগীর জন্য বছরে গড়ে মাত্র ৭৪ ডলার (প্রায় ৯ হাজার ২৫০ টাকা) খরচ করা হয়, যেখানে শীর্ষে থাকা সুইজারল্যান্ডে এই ব্যয় ১২ হাজার ২৩৪ ডলার (প্রায় ১৫ লাখ ২৯ হাজার টাকা)। বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান উল্লেখ করেন, দেশে ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা মূলত বেসরকারি খাতনির্ভর এবং কার্যক্রম চলছে বিচ্ছিন্নভাবে। ফলে আইডিএফ নির্ধারিত ২০৩০ সালের পাঁচটি লক্ষ্যমাত্রা অর্জন করা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Mga komento 0

Walang nakitang komento