শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে রাউটারের অতিরিক্ত তথ্যের চাপে যোগাযোগব্যবস্থায় অসংগতি দেখা দিলে যুক্তরাষ্ট্রজুড়ে সব ধরনের বিমান উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় এফএএ। এতে নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়, যার ফলে ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরবর্তীতে রাত ৮টা ১৫ মিনিটে ত্রুটি কাটিয়ে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল না হলেও নিরাপত্তার খাতিরে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। পুরোনো এই নিয়ন্ত্রণব্যবস্থা ঢেলে সাজাতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলারের তহবিল চাওয়া হয়েছে। পাশাপাশি হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, এটি কোনো সাইবার আক্রমণ ছিল না। কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা উঠলেও ফ্লাইট সূচির এই বিশৃঙ্খলা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0