অবৈধভাবে সীমান্ত পারাপার, বিজিবি হাতে আটক ১০ জন বাংলাদেশী

কাজের সন্ধ্যানে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আবার দালালের মাধ্যমে দেশে ফেরার সময় আজ ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় বিজিবির হাতে ১০ বাংলাদেশী আটক..
Podijeli na Eidoku
অবৈধভাবে সীমান্ত পারাপার, বিজিবি হাতে আটক ১০ জন বাংলাদেশী
Foto: arhiva
 
স্টাফ রিপোর্টার  > অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের সময় ১০জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়নের চাপসার বিওপি সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁয়ের হরিপুরে ভাতুরিয়া সীমান্ত এলাকায় ধরা পড়েছে তারা।
 
প্রেস বিজ্ঞপিতে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দিনাজপুরস্হ বিজিবির ৪২ ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ভাতুরিয়া নামক সীমান্তবর্তী এলাকা হতে বিজিবি চাপসার বিওপি  টহল দল মেইন সীমান্ত পিলার ৩৪৭/৬-এস এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে ১০জন বাংলাদেশী আটক করেছে। আটক নাগরিকরা অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে  কাজের সন্ধানে দালালের মাধ্যমে গেল ৭ বছরে বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল। আবার ভারতীয় দালালদের সহযোগিতায় কাঁটাতারের বেড়ার নীচে পানি নিষ্কাশনের কালভার্ট দিয়ে ভারত হতে অবৈধভাবে দেশে ফিরে এসেছে।
 
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিদের মধ্যে ৮ জনের বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং ২ জনের বাংলাদেশী জন্ম নিবন্ধন সনদপত্র উদ্ধার করা হয়েছে।  ধৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনদের মাধ্যমে যাচাই বাছাই করে আইনগত ব্যবস্হা নিতে  ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন তারা ।
 
আটককৃত ব্যক্তিদের মধ্যে জসিম উদ্দিন (২৬), পিতা হাবিল উদ্দিন, গ্রাম-নারউল ষাটপুকুর,  বোচাগঞ্জ, একই উপজেলার শ্রী স্বপন চন্দ্র (২০),পিতা-মৃত নীল কমল রায়, গ্রাম-হাট মাধবপুর,
আবজাল হোসেন (২৫), পিতা-আবেদ আলী, গ্রাম-ভাবির মোড়, পোষ্ট-রাণীঘাট, থানা- বোচাগঞ্জ
সোহেল রানা (৩২), পিতা-মোঃ মফিজ উদ্দিন, গ্রাম-মানিকপাড়া,, থানা-বিরল, পরিবেশ চন্দ্র রায় (২২), পিতা-সেদেম চন্দ্র রায়, গ্রাম-রামনগর,  থানা-বোচাগঞ্জ, তমিজ উদ্দিন (৫০), পিতা-মৃত মসলিম উদ্দিন, গ্রাম-সাংশনডিয়া, থানা-বিরল, 
নয়ন চন্দ্র রায় (২২), পিতা-প্রকৃত চন্দ্র রায়, গ্রাম-বেলবাস, থানা-বোচাগঞ্জ, সালমান (৪১), পিতা-মোজাম্মেল হোসেন, গ্রাম-আটমেরা , থানা-বিরল,
মোসলেম (৩০), পিতা-মেহেরাব আলী, গ্রাম-তেতড়া, থানা-বোচাগঞ্জ, সন্তোষ (২৭), পিতা-বিষেন, গ্রাম- রমনাথপুর, থানা-পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও, 
 
###
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Vijesti iz okruga সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 5 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Vijesti iz okruga আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 38 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Vijesti iz okruga বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Vijesti iz okruga বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Vijesti iz okruga ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Vijesti iz okruga জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Vijesti iz okruga ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 49 Views