টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ও… | আই নিউজ বিডি

টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ও ধাওয়া-পাল্টাধাওয়া..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ও ধাওয়া-পাল্টাধাওয়া..
টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ও ধাওয়া-পাল্টাধাওয়া..
ছবি: সংগৃহীত
****

 দেশব্যাপী ঘোষিত ছাত্রধর্মঘট পালনের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা টুঙ্গিপাড়া মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে লগি-বৈঠা নিয়ে একটি বিশাল মিছিল বের করা হলে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে তারা লগি-বৈঠা নিয়ে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।

ঘটনার পরপরই টুঙ্গিপাড়ায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ জেলা সদর থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এর আগে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতে গোপালগঞ্জের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয় এবং কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের সহিংসতার ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।

Nenhum comentário encontrado


News Card Generator