পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর | আই নিউজ বিডি

পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর..
পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর..
ছবি: সংগৃহীত
****

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একদল লোক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। বিভিন্ন ফেসবুক আইডি থেকে এসব ঘটনার সরাসরি সম্প্রচার করা হয়। এর মধ্যে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডি থেকেও লাইভ করা হয়।

ভিডিওতে অবরোধকারীদের প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে অবস্থান করতে দেখা যায়। এতে সেতুর উভয় প্রান্তে প্রচুর যানবাহন আটকা পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর চালাতে দেখা যায়। তবে বিস্ফোরণ ও ভাঙচুরের সঙ্গে সরাসরি কারা জড়িত ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে নানা স্লোগান দিতে শোনা যায়।

এদিকে অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে এসে জড়ো হতে থাকলে আত্মরক্ষার্থে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট থানা কর্মকর্তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। ফলে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের বিষয়ে পুলিশ বা প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।

Geen reacties gevonden


News Card Generator