হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা | আই নিউজ বিডি

হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা..
হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা..
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি

হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা

 

পেশাগত ব্যস্ততার বাইরে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে ব্যতিক্রমী এক আনন্দঘন আয়োজন করেছে মুকসুদপুর প্রেসক্লাব। হাঁসের মাংস ও গরম গরম রুটির ভোজকে কেন্দ্র করে সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে জমে ওঠে প্রাণবন্ত মিলনমেলা।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে এ বিশেষ ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (রবি), সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মাহবুব হাসান বাবর, সরকারি সাবের মিয়া জসিম উদ্দিন (এস.জে.) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল এবং মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব।

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম. সোহরাব উন-নূর ছিরু মিয়া, সহ-সভাপতি কবির হোসেন এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামের নেতৃত্বে প্রেসক্লাবের সাংবাদিকরা এ আয়োজনে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সহ সভাপতি মোঃ কবির , যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন,  সামচুল আরেফিন মুক্তা,যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন কবির, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, আইনবিষয়ক সম্পাদক মো. গোলাম রাব্বি আকাশ, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ধর্মবিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, কোষাধ্যক্ষ রাজু মিয়া, ক্রীড়া সম্পাদক মো. বাবুল হোসেন, কার্যনির্বাহী সদস্য নূর আলম শেখ এবং সদস্য নূর আসাদ মৃধা, মো. কামরুল মিয়া ও মিরান গাজীসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আয়োজনজুড়ে সাংবাদিক ও অতিথিদের মধ্যে চলে কুশল বিনিময়, প্রাণখোলা আড্ডা, হাসি-ঠাট্টা ও স্মৃতিচারণ। হাঁসের মাংস ও গরম গরম রুটির স্বাদ উপভোগের পাশাপাশি পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

এ আয়োজন কেবল ভোজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও যোগাযোগ বৃদ্ধির একটি সুন্দর উপলক্ষ হয়ে ওঠে।

সংবাদ সংগ্রহ, সংবাদ পরিবেশন ও পেশাগত দায়িত্ব পালনের ব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে এমন আনন্দঘন সময় সাংবাদিকদের মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।

সাংবাদিকতায় দায়িত্ব, সম্পর্কে আন্তরিকতা—ঐক্য ও সম্প্রীতির বন্ধনে এগিয়ে চলুক মুকসুদপুর প্রেসক্লাব।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator