কুষ্টিয়ায় বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, সিসিটিভিতে… | আই নিউজ বিডি

কুষ্টিয়ায় বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, সিসিটিভিতে ধারালো ছুরিসহ হামলা দৃশ্য..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কুষ্টিয়ায় বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, সিসিটিভিতে ধারালো ছুরিসহ হামলা দৃশ্য..
কুষ্টিয়ায় বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, সিসিটিভিতে ধারালো ছুরিসহ হামলা দৃশ্য..
ছবি: সংগৃহীত
****

 কুষ্টিয়া শহরে টেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর বাসার সামনেই জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক বখাটে কিশোর।

সোমবার (৯ নভেম্বর) বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকায় বাসার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। হামলার সম্পূর্ণ দৃশ্যটি আশপাশের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে।

গুরুতর আহত জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীর ও হাতের একাধিক স্থানে গভীর জখম রয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার ও প্রাথমিক চিকিৎসা শেষে জাকিয়া বর্তমানে আশঙ্কামুক্ত।

হামলায় অভিযুক্ত কিশোরের নাম ইমন। সে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষা শেষ করে বাসায় ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কালো শার্ট পরিহিত ইমন পেছন থেকে ধারালো ছুরি নিয়ে তার ওপর চড়াও হয় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। জাকিয়ার আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে হামলাকারী ইমন রক্তমাখা ছুরি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ১টা ৪০ মিনিটে হাসপাতালে নিয়ে যান।

জাকিয়ার পরিবারের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে কোচিংয়ে যাওয়া-আসার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ইমনের পরিবারকে জানানোর পর কিছু দিন সে শান্ত থাকলেও সেই ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন হামলার সত্যতা নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

没有找到评论


News Card Generator