রাজধানীর মালিবাগ ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন | আই নিউজ বিডি

রাজধানীর মালিবাগ ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীর মালিবাগ ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন..
রাজধানীর মালিবাগ ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন..
ছবি: সংগৃহীত
****

রাজধানী ঢাকার মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা এসব ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে দেশ টেলিভিশন কার্যালয়ের সামনে। এর কিছুক্ষণ পর মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনেও আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরপর বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এবং আশপাশের পথচারী ও ব্যবসায়ীরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন।

এসব বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়েও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এদিকে রাজধানীজুড়ে গত কয়েক দিন ধরে টানা ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

একই দিন (সোমবার) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণ ঘটে এবং টিএসসি এলাকা থেকে ককটেলভর্তি একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার পর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা ‘লাব্বাইক পরিবহন’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথ ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, এসব ঘটনায় কেউ হতাহত হয়নি এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

لم يتم العثور على تعليقات


News Card Generator