গাজীপুরে একাধিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে… | আই নিউজ বিডি

গাজীপুরে একাধিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈরে৷..

Riyajul  Ahmed Raju avatar   
Riyajul Ahmed Raju
গাজীপুরে একাধিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈরে৷..
গাজীপুরে একাধিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈরে৷..
ছবি: সংগৃহীত
****

গাজীপুরে একাধিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

 

রিয়াজুল আহমেদ রাজু গাজিপুর। 

 

গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস স্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার ফাইটাররা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে বাস পুড়ে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Nema komentara


News Card Generator