'শেখ হাসিনা ডিসেম্বরে না ফেরার জন্যই স্ট্যান্টবাজি করছেন': রাশেদ খাঁন | আই নিউজ বিডি

'শেখ হাসিনা ডিসেম্বরে না ফেরার জন্যই স্ট্যান্টবাজি করছেন': রাশেদ খাঁন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
'শেখ হাসিনা ডিসেম্বরে না ফেরার জন্যই স্ট্যান্টবাজি করছেন': রাশেদ খাঁন..
'শেখ হাসিনা ডিসেম্বরে না ফেরার জন্যই স্ট্যান্টবাজি করছেন': রাশেদ খাঁন..
ছবি: সংগৃহীত
****

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না বলেই নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করে ‘স্ট্যান্টবাজি’ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

উইকিপিডিয়া

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভিডিওর ক্যাপশনে রাশেদ খাঁন লেখেন, "দণ্ডপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনা ডিসেম্বরে না ফেরার জন্য স্ট্যান্টবাজি শুরু করেছেন। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশের কাছে হস্তান্তর করা ভারতের দায়িত্ব। আইনানুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে নতুন পাসপোর্ট বা এনআইডি ইস্যু করার কোনো সুযোগ নেই।"

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, "শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরুক। যেহেতু তিনি অপরাধ করে ভারতে পালিয়ে গেছেন, তাই তাকে ফেরত দেওয়া ভারতের দায়িত্ব।"

পাসপোর্ট এবং এনআইডি আবেদনের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, "পাসপোর্ট বা এনআইডি চাওয়ার নাটক সাজিয়ে শেখ হাসিনা মূলত স্ট্যান্টবাজি করছেন। কারণ, ডিসেম্বরে তিনি কিংবা তার সহযোগীরা কোনোভাবেই বাংলাদেশে ফিরবেন না।"

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশকে কেন্দ্র করে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, "শেখ হাসিনার যদি দেশে ফেরার এতই আগ্রহ থাকে, তবে তিনি দেশ ছেড়ে পালালেন কেন? আমার ধারণা, তিনি যদি এই মুহূর্তে বাংলাদেশে পদার্পণ করেন, তবে ছাত্র-জনতার যে তীব্র ক্ষোভ ও জনরোষের সৃষ্টি হবে, তা থেকে তার নিজেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। আর সেই ভয়েই তিনি দেশে ফিরবেন না।"

তবে শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফেরেন, তবে বর্তমান সরকার তার সার্বিক নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করবে বলে ভিডিও বার্তায় আশ্বাস দেন রাশেদ খাঁন।

Ingen kommentarer fundet


News Card Generator