বোয়ালমারীতে বিএসটিআইয়ের অভিযান, দুই বেকারি সিলগালা | আই নিউজ বিডি

বোয়ালমারীতে বিএসটিআইয়ের অভিযান, দুই বেকারি সিলগালা

Faridpur Desk avatar   
Faridpur Desk
বোয়ালমারীতে বিএসটিআইয়ের অভিযান, দুই বেকারি সিলগালা
বোয়ালমারীতে বিএসটিআইয়ের অভিযান, দুই বেকারি সিলগালা
ছবি: সংগৃহীত
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 ফরিদপুরের বোয়ালমারীতে বিএসটিআইয়ের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে দুটি বেকারি কারখানা সিলগালা এবং তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পণ্য এবং সঠিক পরিমাপ নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিএম লাইসেন্স ছাড়া বিস্কুট ও ব্রেড উৎপাদন এবং বিক্রির দায়ে উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতলিয়া মধ্যপাড়ার বিল্লাল বেকারি ও রুপাপাত বাজারের মিনহা বেকারি অ্যান্ড কনফেকশনারি সিলগালা করে দেয়া হয়। এছাড়া মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে হাবিব বেকারিকে ৫ হাজার টাকা, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ফাইভ স্টার ষ্টোরকে ৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈমের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান ও ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মানসম্মত পণ্য ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ingen kommentarer fundet


News Card Generator