আগামী ৩ মাস বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: রাশেদ খাঁন | আই নিউজ বিডি

আগামী ৩ মাস বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: রাশেদ খাঁন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আগামী ৩ মাস বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: রাশেদ খাঁন..
আগামী ৩ মাস বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: রাশেদ খাঁন..
ছবি: সংগৃহীত
****

একাত্তরের রাজাকার জামায়াত এবং চব্বিশের রাজাকার আওয়ামী লীগ এক হয়ে দেশের সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অশান্তি সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এই অপশক্তিকে রুখতে আগামী তিন মাস জাতীয়তাবাদী শক্তি ও বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‍্যালি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন আরও বলেন, বর্তমান সরকার যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করেছিল, ঠিক একই কায়দায় তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভারতের ইন্ধনে অভ্যুত্থানের অপচেষ্টা চালানো হয়েছিল। বাংলাদেশকে ভারতের করদরাজ্য করার সেই নীলনকশা বীর সিপাহি-জনতা রুখে দিয়েছিল। অতীতে দেশে উনসত্তরের গণঅভ্যুত্থান, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চব্বিশেও গণঅভ্যুত্থান হয়েছে; কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রকৃত বিপ্লব হয়েছে কেবল একবারই—তা হলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব।

এর আগে বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন রাশেদ খাঁন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালি ও সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সহ-সভাপতি তবিবুর রহমান মিন্নিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ingen kommentarer fundet


News Card Generator