ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গাড়ি ভাঙচুর | আই নিউজ বিডি

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গাড়ি ভাঙচুর..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গাড়ি ভাঙচুর..
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গাড়ি ভাঙচুর..
ছবি: সংগৃহীত
নলছিটিতে পুলিশের ওপর হামলা ও সরকারি পিকআপ ভ্যান ভাঙচুর করে মো. সিরাজ মোল্লা নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছে তার স্বজন ও সমর্থকরা। আজ রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ফ..

 

মোঃ ইমরান মুন্সি,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা ও সরকারি পিকআপ ভ্যান ভাঙচুর করে মো. সিরাজ মোল্লা নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছে তার স্বজন ও সমর্থকরা। আজ রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া সিরাজ মোল্লা দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তবে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই তার তিন ভাই এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালায়।

​আক্রমণের একপর্যায়ে হামলাকারীরা পুলিশের সরকারি পিকআপ ভ্যান ভাঙচুর করে এবং হাতকড়াসহ সিরাজ মোল্লাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এই হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

​ঘটনার পরপরই দপদপিয়া ফেরিঘাট ও আশপাশ এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

​নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, "অভিযান চালিয়ে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তার স্বজন ও সমর্থকেরা অনাকাঙ্ক্ষিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের জোর অভিযান অব্যাহত রয়েছে।"

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator