দেশকে স্বাবলম্বী করতে সমবায় আন্দোলন জোরদারের আহ্বান রিজভীর | আই নিউজ বিডি

দেশকে স্বাবলম্বী করতে সমবায় আন্দোলন জোরদারের আহ্বান রিজভীর..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দেশকে স্বাবলম্বী করতে সমবায় আন্দোলন জোরদারের আহ্বান রিজভীর..
দেশকে স্বাবলম্বী করতে সমবায় আন্দোলন জোরদারের আহ্বান রিজভীর..
ছবি: সংগৃহীত
****

কৃষিপ্রধান বাংলাদেশকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে দেশজুড়ে সমবায় আন্দোলন আরও শক্তিশালী ও বেগবান করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দেওয়া গেলে দেশের কোনো নাগরিক নিরক্ষর থাকত না। পাশাপাশি সবার জন্য শিক্ষা, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতো।

রোববার (৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ি এলাকায় কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, কৃষির বিকাশ ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম পথ হতে পারে সমবায় আন্দোলন। কালীগঞ্জে সমবায় কার্যক্রমের যে ধারা রয়েছে, তা সারাদেশে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। শুধু আনুষ্ঠানিকতা নয়, সম্মিলিতভাবে কাজ করতে পারলে ক্ষুধা ও দারিদ্র্য দূর করে নিজেদের পায়ে দাঁড়ানো সম্ভব।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

আলোচনা সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক অগ্রগতি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator