মাধবপুরে ১৭ লাখ টাকার ভারতীয় জিরাসহ তিনজন আটক | আই নিউজ বিডি

মাধবপুরে ১৭ লাখ টাকার ভারতীয় জিরাসহ তিনজন আটক

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে ১৭ লাখ টাকার ভারতীয় জিরাসহ তিনজন আটক
মাধবপুরে ১৭ লাখ টাকার ভারতীয় জিরাসহ তিনজন আটক
ছবি: সংগৃহীত
****
 
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে ঢাকাগামী একটি হলুদ রঙের ট্রাকের গতিরোধ করে। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০৩টি প্লাস্টিকের বস্তায় ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়। এ সময় পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন ট্রাকচালক মুজাহিদ (২৪), যোবায়ের (১৮) ও মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় শুভ্র দাশ (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। জিরাবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়েছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সুখেন্দ্র চন্দ্র সরকার বাদী হয়ে আটক তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা করেছেন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় জিরার চালানটি জব্দ ও তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator