লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ আহত ৩ | আই নিউজ বিডি

লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ আহত ৩

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ আহত ৩
লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ আহত ৩
ছবি: সংগৃহীত
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট শহরের সাপটানা এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন। আহত সাংবাদিকের নাম আলিফ অভি। তিনি সবুজ বাংলার লালমনিরহাট জেলা প্রতিনিধি এবং প্রয়াত সাংবাদিক মজনুর ছেলে। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের সাপটানা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাংবাদিক আলিফ অভির অভিযোগ, শুক্রবার বাড়ির পাশে কয়েকজন তরুণকে মাদক সেবন করতে দেখে তিনি প্রতিবাদ জানান। এর জেরে শনিবার দুপুরে নিজ বাসার পাশের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি আহত হন।

তিনি আরও জানান, ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করেও বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator