৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার | আই নিউজ বিডি

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার
৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার
ছবি: সংগৃহীত
****

২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে কেনা হবে। পাশাপাশি ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

খাদ্যমন্ত্রী জানান, কৃষকেরা ধান বিক্রি করতে চাইলে নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরেও ধান সংগ্রহ করবে সরকার। এ ছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে।

তিনি জানান, আগামী ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহ কার্যক্রম চলবে। অন্যদিকে চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

চালের বাজার পরিস্থিতি নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, মোটা চালের দাম বাড়েনি, তবে মিনিকেট চালের দাম বেড়েছে। দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলেও জানান তিনি।

খাদ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল এবং ৩ লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে। খাদ্যের অভাবে কেউ মারা যাবে না উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে।

সরকারের এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে একদিকে কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে দেশের খাদ্য মজুদ ও সরবরাহ পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

Nenhum comentário encontrado


News Card Generator