মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার | আই নিউজ বিডি

মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ উজ্জ্বল মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

রোববার (৮ নভেম্বর) রাত ২টা ৫ মিনিটে উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল কৃষ্ণপুর গ্রামের পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তি দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। অপর ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে দুটি বস্তা তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত উজ্জ্বল মিয়া কৃষ্ণপুর গ্রামের মহধর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ও তার পলাতক সহযোগী সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন বলে জানা গেছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Inga kommentarer hittades


News Card Generator