লালমনিরহাট

লালমনিরহাটে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

লালমনিরহাট করেসপন্ডেন্ট
Partager sur Eidok
লালমনিরহাটে বোরো ধান-চাল সংগ্রহ শুরু
Photo : collectée

লালমনিরহাটের আদিতমারীতে বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা খাদ্য বিভাগ।  

বুধবার (৭ মে) আদিতমারী উপজেলা খাদ্যগুদাম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আদিতমারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন বাবুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) রিয়াজুল হক, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মহসীন আলী এবং আদিতমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন প্রমুখ। 

উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৭৭৩ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৩ হাজার ৪৩৭ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

সরকারি এই ধান-চাল সংগ্রহ কর্মসূচির মাধ্যমে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

অবৈধ সুযোগ-সুবিধা আদায়কারীদের নাম প্রকাশের আহ্বান ওসি জাহিদুল ইসলামের Nouvelles du district অবৈধ সুযোগ-সুবিধা আদায়কারীদের নাম প্রকাশের আহ্বান ওসি জাহিদুল ইসলামের 50 Views স্বৈরাচারের প্রেতাত্মাদের প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে: তোজাম্মেল হক বকুল Nouvelles du district স্বৈরাচারের প্রেতাত্মাদের প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে: তোজাম্মেল হক বকুল 60 Views নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Nouvelles du district নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 78 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Nouvelles du district ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 48 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Nouvelles du district খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Nouvelles du district কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 79 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Nouvelles du district সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 66 Views