লালমনিরহাট

লালমনিরহাটে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

লালমনিরহাট করেসপন্ডেন্ট
שיתוף ב-Eidok
লালমনিরহাটে বোরো ধান-চাল সংগ্রহ শুরু
צילום: ארכיון

লালমনিরহাটের আদিতমারীতে বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা খাদ্য বিভাগ।  

বুধবার (৭ মে) আদিতমারী উপজেলা খাদ্যগুদাম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আদিতমারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন বাবুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) রিয়াজুল হক, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মহসীন আলী এবং আদিতমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন প্রমুখ। 

উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৭৭৩ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৩ হাজার ৪৩৭ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

সরকারি এই ধান-চাল সংগ্রহ কর্মসূচির মাধ্যমে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে রুদাঘরা আন্তঃইউনিয়ন কল্যাণ ট্রাস্ট: আর্থিক সহায়তায় স্বপ্ন দেখছে ৫৫ মেধাবী חדשות המחוז ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে রুদাঘরা আন্তঃইউনিয়ন কল্যাণ ট্রাস্ট: আর্থিক সহায়তায় স্বপ্ন দেখছে ৫৫ মেধাবী 116 Views ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান: টিকিট বাণিজ্য ও খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের প্রমাণ חדשות המחוז ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান: টিকিট বাণিজ্য ও খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের প্রমাণ 90 Views ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, প্রতিবেশী যুবকের ১০ বছরের কারাদণ্ড חדשות המחוז ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, প্রতিবেশী যুবকের ১০ বছরের কারাদণ্ড 67 Views বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক חדשות המחוז বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক 77 Views নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা חדשות המחוז নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা 148 Views দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি חדשות המחוז দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি 75 Views মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন חדשות המחוז মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন 73 Views